উপশম

ডাক্তারদের জন্য

অনলাইনে রোগী দেখুন, বাকিটা আমাদের

অ্যাপয়েন্টমেন্ট, পেমেন্ট, রোগীর রেকর্ড — সব উপশম সামলায়। আপনি শুধু চিকিৎসা দিন।

সময় আপনার হাতে

সপ্তাহের কোন দিন কখন রোগী দেখবেন, নিজেই ঠিক করুন। যখন দরকার, বদলে নিন।

রোগী আমরা পাঠাই

অ্যাপয়েন্টমেন্ট, রিমাইন্ডার, পেমেন্ট — সব উপশম সামলায়। আপনি শুধু রোগী দেখুন।

প্রেসক্রিপশন কয়েক ক্লিকে

ওষুধের তালিকা আর নিজের টেমপ্লেট থেকে দ্রুত প্রেসক্রিপশন লিখুন। রোগী চ্যাটেই পান।

রোগীর পুরনো রেকর্ড সামনে

আপনার দেখা প্রতিটি রোগীর আগের ভিজিট, প্রেসক্রিপশন ও রিপোর্ট এক জায়গায়।

ফি আপনি ঠিক করেন

নিজের ভিজিট ফি নিজে নির্ধারণ করুন। হিসাব থাকে পরিষ্কার।

চেম্বার লাগে না

ভিডিও কনসালটেশন — বাসা, চেম্বার বা হাসপাতাল, যেখান থেকে সুবিধা।

উপশমে যুক্ত হোন

নিচের ফর্মটি পূরণ করুন। বিএমডিসি নিবন্ধন নম্বর যাচাই হলেই প্রোফাইল চালু — সাধারণত এক দিনের মধ্যেই আপনি রোগী দেখা শুরু করতে পারবেন।

সনদপত্রগুলো পরে ড্যাশবোর্ড থেকে দিলেই হবে। সেগুলো যাচাই হলে প্রোফাইলে “ডকুমেন্ট যাচাইকৃত” ব্যাজ যোগ হবে, আর আয় তুলতে পারবেন।

প্রোফাইল ছবি

অ্যাপ্রন ও স্টেথোস্কোপ পরা, মুখ স্পষ্ট দেখা যায় এমন ছবি আপলোড করুন। মোবাইলে তোলা হলেও হবে। ছবি দিলে প্রোফাইল দ্রুত এ্যাপ্রুভ হবে। অন্যথায় পরে ড্যাশবোর্ড থেকেও দিতে পারবেন।

বিএমডিসি নিবন্ধন যাচাই করে প্রোফাইল চালু করে দেওয়া হবে। সাধারণত এক দিনেই হয়ে যায়। সমস্যা হলে ইমেইল করুন care@uposham.com অথবা ফোন করুন ০১৫৩৮-২২৪৬৫৫